গবেষণা ও উদ্ভাবনে তরুণদের এগিয়ে...
তরুণদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণার আগ্রহকে উৎসাহিত করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর...
ছবি সংগৃহিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে কেন্দ্রীয় মসজিদে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. সালমা আক্তার, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক আশরাফ সিদ্দিকী এবং বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাবার বিতরণকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা আজ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করেছি এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর প্রয়াসে খাবার বিতরণ করেছি। আমরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। প্রধানমন্ত্রীর হাত ধরেই আগামী বাংলাদেশের স্বনির্ভরতা অজির্ত হবে সেই প্রত্যাশা করি। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখবে।’’
এসএ/সিলেট
তরুণদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণার আগ্রহকে উৎসাহিত করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর...
যৌন হয়রানির শিকার এক শিক্ষার্থীকে সহযোগিতা না করা এবং তাঁর সঙ্গে অসদাচরণের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অফিসে...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষায় অগ্রগতির পাশাপাশি বিশ্বমানের গবেষণায়ও অবদান রাখছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেন্টারের...
সিলেটের নগর উন্নয়ন পরিকল্পনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে...
নতুন প্রজন্মের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি...