আগামী তিন মাসে আলোকিত হবে...
আগামী তিন মাসের মধ্যে সিলেট নগরীর সব এলাকায় সোডিয়াম বাতি স্থাপনের মাধ্যমে আলোকিত করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।...
প্রথম ধাপে ভোট কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে
প্রতীকি ছবি
সিলেট জেলার ৯২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে ভোটগ্রহণের পরিকল্পনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিলেট বিভাগের চার জেলার ৩১৯টি ইউনিয়ন পরিষদে কোন ধাপে ভোট হবে, প্রকাশিত তালিকায় তা নির্ধারণ করা হয়েছে। এতে সিলেট জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন পরিষদগুলোকে পাঁচটি ধাপে ভাগ করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্বাচন পরিকল্পনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত ধাপভিত্তিক তফসিল ও কর্মপরিকল্পনা অনুযায়ী, সিলেট বিভাগের জেলাভিত্তিক ও উপজেলাভিত্তিক ভোটের এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী, সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় প্রথম ধাপে ভোট হবে। দ্বিতীয় ধাপে সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলায় ভোটগ্রহণ করা হবে। তৃতীয় ধাপে কানাইঘাট ও জকিগঞ্জ, চতুর্থ ধাপে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এবং পঞ্চম ধাপে বালাগঞ্জ, ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।
সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার মধ্যে প্রথম ধাপে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় ভোট হবে। দ্বিতীয় ধাপে জামালগঞ্জ, দিরাই, শাল্লা ও ধর্মপাশা; তৃতীয় ধাপে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এবং চতুর্থ ধাপে ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার মধ্যে বড়লেখা ও জুড়ীতে প্রথম ধাপে ভোট হবে। দ্বিতীয় ধাপে মৌলভীবাজার সদর, তৃতীয় ধাপে রাজনগর, চতুর্থ ধাপে কুলাউড়া ও শ্রীমঙ্গল এবং পঞ্চম ধাপে কমলগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ করা হবে।
হবিগঞ্জ জেলার নয়টি উপজেলার মধ্যে হবিগঞ্জ সদর, লাখাই ও মাধবপুরে প্রথম ধাপে ভোট হবে। দ্বিতীয় ধাপে আজমিরীগঞ্জ ও বানিয়াচং, তৃতীয় ধাপে নবীগঞ্জ ও বাহুবল এবং চতুর্থ ধাপে চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ভোটগ্রহণের তালিকা করা হয়েছে।
নির্বাচন কমিশনের সামগ্রিক সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে নতুন বছরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধাপভিত্তিক উপজেলা ও ইউনিয়নের সংখ্যা চূড়ান্ত করে নির্বাচন কমিশন। সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন ভবনে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১৩০টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে।
এসএ/সিলেট
আগামী তিন মাসের মধ্যে সিলেট নগরীর সব এলাকায় সোডিয়াম বাতি স্থাপনের মাধ্যমে আলোকিত করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।...
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৩৫ হাজার টাকার বেশি মূল্যের ভারতীয় জিরা, গরু ও পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড...
সিলেট মহানগরের চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন...
সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৪২৩ কোটি ১০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক...
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর)...