সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে...
ছবি সংগৃহীত
নগরীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জিন্দাবাজার এবং বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কাজলশাহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শাহপরান থানাধীন বাহুবল (৪ নম্বর ওয়ার্ড) এলাকার আসক আলীর ছেলে মো. নাঈম আহমদ এবং সিলেট সদর উপজেলার বাগবাড়ী এলাকার মৃত হাজী একরাম উল্লাহর ছেলে ও নিষিদ্ধ ঘোষিত শ্রমিক লীগের নেতা রফিকুল ইসলাম ফেনু।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে জিন্দাবাজার পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে মো. নাঈম আহমদকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী মডেল থানার ৬ নভেম্বরের ১৫ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় তিনি সন্দিগ্ধ আসামি।
এদিকে, বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে কাজলশাহ এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম ফেনুকে গ্রেপ্তার করা হয়। তিনি কোতোয়ালী মডেল থানার ১৮ জুনের ২৬ নম্বর মামলার সন্দিগ্ধ আসামি। এ মামলাটিও সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে জানানো হয়েছে, রফিকুল ইসলাম ফেনু সংগঠনের কর্মীদের অর্থের জোগানদাতা এবং তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নির্দেশনা দিতেন বলে অভিযোগ রয়েছে।
এসএ/সিলেট
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে...
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে সিলেটের তরুণদের অংশগ্রহণ কমে গেলে ভবিষ্যতে এ অঞ্চল নেতৃত্বশূন্য হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের...
নগরীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জিন্দাবাজার...
মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি...
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদন হওয়ায় বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার...