বিয়ানীবাজারে ছাত্রলীগের সাবেক...
বিয়ানীবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক সহ-সম্পাদক মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত...
ছবি সংগৃহীত
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদন হওয়ায় বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের ঐকান্তিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পেয়েছে। এটি বাস্তবায়িত হলে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন হবে। পাশাপাশি সংসদ সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথও সুগম হবে।
সিউক চেয়ারম্যান বলেন, নির্বাচনপূর্ব সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেসব পরিকল্পনা ও প্রতিশ্রুতি জনগণের সামনে তুলে ধরেছিলেন, দেশের মানুষ সেসবের ওপর আস্থা রেখে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের প্রত্যাশা বাস্তবায়নে প্রধানমন্ত্রী যে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছেন, সে জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, সিলেটসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে ভূমিকা রাখায় বাণিজ্যমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অভিনন্দন বার্তায় সিলেটের যোগাযোগব্যবস্থা উন্নয়নে আরও কয়েকটি উদ্যোগের কথা উল্লেখ করেন রেজাউল হাসান কয়েস লোদী। তিনি জানান, সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ধনপুর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেতুটি নির্মিত হলে স্থানীয় মানুষের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে।
এ ছাড়া আগামী ফেব্রুয়ারির মধ্যে সিলেট-ঢাকা রুটে নতুন একটি ট্রেন চালুর উদ্যোগ নিয়েছেন বাণিজ্যমন্ত্রী বলে বার্তায় উল্লেখ করা হয়।
সিউক চেয়ারম্যান আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সড়ক, নৌ ও রেলপথ—তিন ক্ষেত্রেই সিলেটের যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প গ্রহণ ও অনুমোদনে ভূমিকা রাখায় বাণিজ্যমন্ত্রীকে সিলেটবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
এসএ/সিলেট
বিয়ানীবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক সহ-সম্পাদক মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত...
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার...
অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে সিলেট সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে...
সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের গণিকান্দি গ্রামে শালিসের জরিমানার টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০...
দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদারের উদ্যোগ নিয়েছে সিলেট...