নবীগঞ্জ হাসপাতালের ৪ লাখ টাকার...
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহের জন্য বরাদ্দ করা প্রায় চার লাখ টাকার সরকারি ওষুধের হিসাব দিতে না পারার অভিযোগে এক ট্রাকচালক ও তাঁর...
বরযাত্রী নিয়ে রংপুরে গিয়ে সর্বস্বান্ত হবিগঞ্জের যুবক
ছবি সংগৃহিত
হবিগঞ্জ থেকে রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক যুবক। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই বরপক্ষের দেওয়া প্রায় ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, ৬০ হাজার টাকার কাপড় ও নগদ ১০ হাজার টাকা নিয়ে উধাও হয়েছেন কনে ও তাঁর স্বজনরা।
গত বুধবার (১১ নভেম্বর) এ ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি জানাজানি হয়। প্রতারণার শিকার ওই যুবক হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
বরপক্ষের স্বজনদের সূত্রে জানা যায়, ওই যুবকের জন্য বিয়ের প্রস্তাব আসে তাঁর বোনের মাধ্যমে। বরের বোনের সঙ্গে কনের বড় বোনের আগে থেকেই পরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্র ধরে দুই পরিবারের মধ্যে বিয়ের আলোচনা শুরু হয়। একপর্যায়ে বিয়ের দিনক্ষণ নির্ধারণসহ আনুষঙ্গিক আয়োজন চূড়ান্ত করা হয়।
পরিকল্পনা অনুযায়ী, গত ১০ নভেম্বর রাতে ৪৫ জন বরযাত্রী নিয়ে রংপুরের উদ্দেশে রওনা হন বর। পরদিন শহরে পৌঁছালে কনেপক্ষের লোকজন তাঁদের স্বাগত জানিয়ে স্থানীয় ‘আগামীর চাষি’ কমিউনিটি সেন্টারে নিয়ে যান। বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে বরপক্ষের নিয়ে আসা স্বর্ণালংকার স্থানীয় একটি দোকানে যাচাইও করা হয়।
পরে কনেকে সাজানোর কথা বলে একটি পার্লারে নিয়ে যাওয়া হয়। সেখানে বরপক্ষের দেওয়া স্বর্ণালংকার পরেন কনে। এর কিছুক্ষণ পর কৌশলে বরপক্ষের তিনজনকে অন্য স্থানে নিয়ে যান কনেপক্ষের কয়েকজন। পরে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তাঁদের রেখে আসা হয়। এ সুযোগে স্বর্ণালংকারসহ কনেপক্ষের লোকজন উধাও হয়ে যান বলে অভিযোগ বরপক্ষের সদস্যদের।
এ ঘটনায় প্রতারণার শিকার হয়েছেন দাবি করে বর রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বরের নিকটাত্মীয় আশিক উদ্দিন বলেন, ‘আমরা বুঝতে পারিনি কনেপক্ষ এমন প্রতারণা করবে। বিষয়টি খুবই দুঃখজনক। সরলতার সুযোগ নিয়ে তারা ছেলেটির সঙ্গে প্রতারণা করেছে।’
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, বিয়ের আয়োজনকে কেন্দ্র করে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা একটি প্রতারক চক্র। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এসএ/সিলেট
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহের জন্য বরাদ্দ করা প্রায় চার লাখ টাকার সরকারি ওষুধের হিসাব দিতে না পারার অভিযোগে এক ট্রাকচালক ও তাঁর...
হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে রাকিব মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ...
হবিগঞ্জ সদর উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা...
অক্টোবর ২০২৬ মাসে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত করা...
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে...