খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ও...
খেলাধুলা মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে। একই সঙ্গে শারীরিক সুস্থতার পাশাপাশি মনকে প্রফুল্ল রাখে। পাঠানটুলা দ্বি-পাক্ষিক...
বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব
ছবি সংগৃহিত
সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য ধারণ করে আসছে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, এ নগরীতে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার সঙ্গে বসবাস করেন।
সিটি করপোরেশনও সব ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের প্রতিষ্ঠান। নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা সবার জন্য সমানভাবে উন্মুক্ত।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি করপোরেশন জনগণের করের অর্থে পরিচালিত হয়। তাই নগরীর প্রতিটি নাগরিকের প্রতি এ প্রতিষ্ঠানের সমান দায়িত্ব রয়েছে। নাগরিক সেবা শুধু জন্ম ও মৃত্যুনিবন্ধনের মধ্যে সীমাবদ্ধ নয়; সামাজিক নিরাপত্তা ও মানুষের জীবনমান উন্নয়নেও সিটি করপোরেশন কাজ করছে।
তিনি বলেন, বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষকে স্বাবলম্বী ও এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব কার্যক্রমে সিটি করপোরেশনও সহযোগিতা করছে। বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন উদ্যোগেও সিটি করপোরেশন পাশে থাকার চেষ্টা করবে।
বৌদ্ধ বিহারের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সহযোগিতায় বিহারটির সুন্দর ভবন নির্মিত হয়েছে। বিহারের তৃতীয় তলায় শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা অতিথিদের থাকার ব্যবস্থা করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, সিলেট সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা সীমিত হলেও নগরীর সব সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে সহযোগিতার চেষ্টা অব্যাহত থাকবে। বৌদ্ধ সম্প্রদায়ের এ উদ্যোগেও সিটি করপোরেশন অংশীদার হতে চায়।
কঠিন চীবর দানের তাৎপর্য তুলে ধরে সিসিক প্রশাসক বলেন, এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। কঠোর পরিশ্রম ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে চীবর তৈরি করে ভিক্ষুদের দান করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে দান, ত্যাগ, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে পড়ে।
সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহামনোকামনা পূর্ণ বিশ্বশান্তি বুদ্ধধাতু জাদির প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ শ্রীমৎ উকক্টঠ্ পঞ্ঞা থের।
এ ছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন লগ্নসার আনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুজনানন্দ থের, বড়িয়াখালী নালন্দা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ দেবপ্রিয় থের, পশ্চিম ইদিলপুর শ্রদ্ধানন্দ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ কুশলা ভিক্ষু এবং সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ দীপংকর বংশ ভিক্ষু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক পলাশ বড়ুয়া, সুকান্তি বড়ুয়া, সচিব সুজন বড়ুয়া ও এনজয় বড়ুয়া প্রমুখ।
এসএ/সিলেট
খেলাধুলা মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে। একই সঙ্গে শারীরিক সুস্থতার পাশাপাশি মনকে প্রফুল্ল রাখে। পাঠানটুলা দ্বি-পাক্ষিক...
সিলেটের গোলাপগঞ্জের দুর্গম এলাকার মা ও বোনদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রস্তাবিত ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’। হাসপাতালটি...
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন জরুরি বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক)...
সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য ধারণ করে আসছে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, এ...
এম এ ওয়াহিদ চৌধুরী:: জার্মান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশি কমিউনিটি নেতা জয়নাল হক চৌধুরীর দ্বিতীয় জানাজা শনিবার (১৪ নভেম্বর)...