কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী জুয়েল আহমদ গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহিত

সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার মহেশপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুয়েল আহমদ কানাইঘাট উপজেলার মহেশপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জুয়েল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাত ২টা ৫৫ মিনিটের দিকে কানাইঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট