বিয়ানীবাজারে পরকীয়ার জেরে স্ত্রী...
সিলেটের বিয়ানীবাজারে গৃহবধূ আয়শা বেগম হত্যা মামলায় তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম ওরফে...
ছবি সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে গৃহবধূ আয়শা বেগম হত্যা মামলায় তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত সেশন জজ আদালত-২-এর বিচারক শেখ নাজমুন নাহার এ রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আল-আসলাম মোমিন জানান, ২০১৬ সালে পরকীয়ার জেরে বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের আলা উদ্দিনের ছেলে ছিদ্দিক আহমদ লাদেন (৪২) তার স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর ঘরটি তালাবদ্ধ করে পালিয়ে যান তিনি। পরে পুলিশ ঘর থেকে আয়শার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় ছিদ্দিক আহমদ লাদেন ও একই গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে আসামি করে ২০১৬ সালের ২০ মার্চ বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা (নং-১৪) দায়ের করা হয়। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত। এতে সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড এবং ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে বেকসুর খালাস দেওয়া হয়।
রায়ের পর সন্তোষ প্রকাশ করে এপিপি অ্যাডভোকেট আল-আসলাম মোমিন বলেন, মামলার ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আসামি ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। অপর আসামি ফখরুলকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে গৃহবধূ আয়শা বেগম হত্যা মামলায় তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম ওরফে...
কানাইঘাট ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের ঈদগাহ খাল সি এন্ড বি হতে সুরমা ডাইক পর্যন্ত পুন:খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১...
সিলেটের জকিগঞ্জে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার...
সিলেটে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ ব্যক্তি ও যানবাহনকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে ২২টি হাইড্রোলিক...
নগরীতে ঝটিকা মিছিলের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময়...