কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে পেট্রোল...
সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় দুর্বৃত্তরা...
প্রতীকি ছবি
সিলেটের কানাইঘাটে ভারতীয় জিরাভর্তি একটি পিকআপের ধাক্কায় খাদিজা বেগম নামে চার বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পিকআপটি জিরাসহ আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের রায়পুর গ্রামের সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। আহত খাদিজা ওই গ্রামের আব্দুল মুমিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় খাদিজা সড়কের পাশে খেলছিল। এ সময় কানাইঘাটের সীমান্তবর্তী সুরইঘাট এলাকা থেকে সিলেটগামী বেপরোয়া গতির ভারতীয় জিরাভর্তি একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পিকআপটি আটক করেন। খবর পেয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে পুলিশ পিকআপসহ ভারতীয় জিরার বস্তাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, চোরাই পণ্য বহনকারী যানবাহনের বেপরোয়া চলাচল সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এ ধরনের যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় দুর্বৃত্তরা...
সিলেটের গোয়াইনঘাটে শিলং তীর জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন নম্বর...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের...
আরও ৫৫ বছর নয়, আগামী পাঁচ বছরের মধ্যেই সিলেটের মোট ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও...
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের (এমএ মালিক) বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮...