গণমানুষের দাবি আদায়ে ঐক্যবদ্ধ সামাজিক...
সিলেটের সীমান্তবর্তী চার উপজেলা-জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ১০ দফা দাবি...
ছবি সংগৃহীত
"সুস্থ শিশু, সমৃদ্ধ ভবিষ্যৎ মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে সচেতন হই, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করি" এই প্রতিপাদ্যের আলোকে বিশ্ব মাতৃদুগ্ধ সচেতনতা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সারাদেশের ন্যায় কানাইঘাটে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সপ্তাহটি উদযাপন শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
ডা. আহমেদ জুবায়ের (এম ও ডিসি) কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তত্ত্বাবধানে মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং মায়েদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মা সমাবেশ, স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা, র্যালি এবং শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়।
এ কর্মসূচির অংশ হিসেবে কানাইঘাট রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কানাইঘাট পাবলিক স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দুটি বিভাগে মোট ছয়জন শিক্ষার্থী বিজয় লাভ করে।
বুধবার ১৪ অক্টোবর কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপ্নীল সৌরভ রায় তাঁর কার্যালয়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ডা. ইউলিসিয়ার রহমান, ডা. জান্নাতুল ফেরদৌস, ডা. মাহের ইবনে শফিক ও নার্সিং ইন চার্জ শ্রাবন্তী দাস, রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ।
এসময় ক বিভাগে (৩য়-৫ম শ্রেণী) চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী প্রথম স্থান অধিকারী মুশফিকুর রহমান চৌধুরী, দ্বিতীয় স্থান অধিকারী আকমাম হোসেন ও তৃতীয় স্থান অধিকারী ৪র্থ শ্রেণির শিক্ষার্থী সাজেদা চৌধুরী এবং খ বিভাগে কানাইঘাট পাবলিক হাই স্কুলের প্রথম স্থান অধিকারী ৯ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, দ্বিতীয় স্থান অধিকারী মোঃ সাজ্জাদুল করিম ও তৃতীয় স্থান অধিকারী মাহফুজ আহমদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
শিশু-কিশোরদের মধ্যে মাতৃদুগ্ধের গুরুত্ব, শিশুপুষ্টি ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়ও শিশুদের সুস্বাস্থ্য ও সুষ্ঠু বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বাস্থ্য বিভাগের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ উল্লেখ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপ্নীল সৌরভ রায় বলেন, শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস পূর্ণ হলে উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তার বেশি সময় পর্যন্ত মায়ের দুধ চালিয়ে যাওয়া শিশুর সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান ইউএইচএফপিও ডা. স্বপ্নীল সৌরভ রায়।
এসএ/সিলেট
সিলেটের সীমান্তবর্তী চার উপজেলা-জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ১০ দফা দাবি...
আসন্ন ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এ অংশ নিতে বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)...
সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণ ও জীবন মান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এসব উদ্যোগের...
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ...
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে অগ্নিসংযোগ, দেশব্যাপী আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি চক্রান্তের...