কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে পেট্রোল...
সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় দুর্বৃত্তরা...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের বিসি কমিটির সভা অনুষ্ঠিত
ছবি সংগৃহীত
মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের বিল্ডিং কনস্ট্রাকশন (বিসি) কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রথমবারের মতো পাঁচটি ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়। সিউকের আওতায় ভবন নির্মাণসংক্রান্ত নকশা অনুমোদন কার্যক্রমের এই অগ্রগতি কর্তৃপক্ষের কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ৩টায় সিউকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী। সভাটি পরিচালনা করেন সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সাদিউর রহিম জাদিদ।
গত ১৬ আগস্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথম গণবিজ্ঞপ্তি জারি করা হয়। পরবর্তীতে ভবনের নকশা প্রণয়ন ও অনুমোদন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কারিগরি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার লক্ষ্যে আবেদন আহ্বান করা হয়।
গত ৩০ সেপ্টেম্বর আবেদনের নির্ধারিত সময়সীমা শেষ হয়। এরপর ভূমির ছাড়পত্র ও ভবনের নকশা অনুমোদনের জন্য প্রাপ্ত আবেদনগুলোর প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং সরেজমিন পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে বিসি কমিটির সভা আহ্বান করা হয়। সভায় সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা শেষে পাঁচটি নকশা অনুমোদন দেওয়া হয়।
সিলেটের পরিকল্পিত ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা অনুসরণ, প্রযোজ্য বিধিবিধান প্রতিপালন এবং নির্মাণকাজের গুণগত মান ও নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সিউক অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কি না, তা নিয়মিত তদারকির আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই সাপেক্ষে ভবনের ব্যবহার উপযোগিতা নিশ্চিত করে অকুপেন্সি সার্টিফিকেট (ব্যবহার সনদ) প্রদান কার্যক্রমও নিশ্চিত করা হবে।
সিউকের এ কার্যক্রমের মাধ্যমে ভবন নির্মাণে পরিকল্পনাগত শৃঙ্খলা প্রতিষ্ঠা, অননুমোদিত নির্মাণ নিরুৎসাহিত করা, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে বলে আশা করা হচ্ছে।
সভায় বিসি কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার, সিলেট; নির্বাহী প্রকৌশলী (পিডাব্লিউডি); নির্বাহী স্থপতি, স্থাপত্য অধিদপ্তর; স্থপতি রাজন দাস; সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী, সিলেট জেলা পরিষদের সহকারী প্রকৌশলী, সিলেট গণপূর্ত সার্কেলের সহকারী প্রকৌশলী।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় দুর্বৃত্তরা...
সিলেটের গোয়াইনঘাটে শিলং তীর জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন নম্বর...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের...
আরও ৫৫ বছর নয়, আগামী পাঁচ বছরের মধ্যেই সিলেটের মোট ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও...
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের (এমএ মালিক) বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮...