ডিসেম্বরের অপেক্ষা কেন, আজ বা...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরীন শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ২টার দিকে সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে স্থানীয় কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের পুত্র শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে গুলি করে হত্যা করেছে।
জানা যায়, শুক্রবার রাতে শাহিন আহমদ তার বাড়ি থেকে বের হলেও ঐদিন রাতে সে বাড়ি ফিরেনি। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী সোনারখেওড় গ্রামের কৃষি জমিতে পড়ে থাকতে দেখে তার পরিবারকে সংবাদ দেন। পরে নিহতের বড় ভাই জসিম উদ্দিন ঘটনাটি কানাইঘাট থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে শাহিন আহমদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
স্থানীয় অনেকে জানিয়েছেন, মাঝেমধ্যে শাহিন আহমদ অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতে যেত। তাদের ধারণা শুক্রবার রাতে কোন এক সময় শাহিন আহমদ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে হয়তো তাকে ভারতীয় বিএসএফ অথবা অস্ত্রধারী খাসিয়ারা গুলি করতে পারে।
এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, সংবাদ পেয়ে সীমান্তবর্তী সোনারখেওড় এলাকা থেকে শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পিঠে গুলির চিহ্ন রয়েছে। তবে গুলি করে হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিহতের ভাই জসিম উদ্দিন জানান, শাহিন আহমদ দিনমজুরের কাজ করত। তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে।
এসএ/সিলেট
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত...
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে...
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তিনি দ্রুত দেশে ফিরে আসুন-এটাই তাঁরা চান। ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা কেন বলা...
সিলেটে শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭ ব্যক্তি ও যানবাহনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ...