মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের বার্ষিক উৎসবের ২য় দিন

এই দেশের মত সম্প্রীতি আর কোথাও নেই: খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

post-title

ছবি : সংগৃহীত

এই দেশের মত সম্প্রীতি আর কোথাও নেই। মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দ আয়োজিত স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, এ বছরের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপিত হবে। সিলেটের দেবালয় সমূহের উন্নয়নে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

ক্রবার নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী ঁবলরাম জিউর আখড়ায় দরিদ্র মেধাবীদের স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি উপকমিটির আহ্বায়ক অব শিক্ষক স্বপন চক্রবর্ত্তী। যুগ্ম সমন্বয়কারী বিনয় ভূষণ তালুকদার ও সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, এই সকল সামাজিক অনুষ্ঠান সম্প্রতির সবচেয়ে বড় উদাহরণ, এটাকে ধরে রাখতে হবে। তিনি মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী বলেন, মানবতার কল্যাণে কাজ করাই হোক আমাদের মূল লক্ষ্য। সিলেট নগরীকে বাসযোগ্য করতে আমরা একযোগে কাজ করব। বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমরা একযোগে কাজ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিলেটের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পরিষদের উপদেষ্টা সমাজসেবী নীরেশ চন্দ্র দাস, পরিষদের প্রধান সমন্বয়ক অব. উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সিলেট শিক্ষা বোর্ডের অব. পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল, শিক্ষয়িত্রী শিলা চৌধুরী, পরিষদের প্রাক্তন সভাপতি এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, সভাপতি ইমিগ্রেশন এ্যাডভাইজার জি.ডি. রুমু, হবিগঞ্জের সমাজসেবী নিরঞ্জন সাহা নীরু, সিলেটের বিএনপি নেতা নীহার রঞ্জন দাস বাচ্চু, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান বাবলু।
বৃত্তি উপকমিটির সদস্য সচিব অসিত কুমার সূত্রধর শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র ৫জন সহ মোট ১১৪ জন মেধাবীদের মধ্যে স্মৃতিবৃত্তি প্রদান করা হয়।
বৃত্তিদাতারা হলেন এডভোকেট বিক্রম কুমার চন্দ, ব্যাংকার ও কবি সুমন বনিক, এ্যাপেক্সিয়ান চন্দন দাস, পরিষদের প্রধান পৃষ্ঠপোষক সমাজসেবী রতন মনি মোহন্ত, অপর্ণ চন্দ, সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, ব্যবসায়ী গৌতম চক্রবর্ত্তী রিপন, অব. শিক্ষয়িত্রী শিখা চৌধুরী, ফ্রান্স প্রবাসী অধীর চন্দ্র সূত্রধর, নমিতা দেব, অশোক রঞ্জন চৌধুরী, ব্যাংকার বিনায়ক চক্রবর্ত্তী শুভ, অশোকা ভট্টাচার্য্য নীলু ও দেবাংশু ভট্টাচার্য্য তপন এবং পুরোহিত সুনির্মল চক্রবর্ত্তী প্রমুখ।

এদিকে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত রক্তদান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কায়েছ লোদী বলেন, এই দেশ এই রাষ্ট্র আমাদের। সকলের উচিত দেশ গঠনে এগিয়ে আসা। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে আমরা সকলে মিলে কাজ করব। তিনি আরো বলেন, রক্তদান কর্মসূচীর মতো মহৎ উদ্যোগের মাধ্যমে মানুষের সেবা করা যায়।

রক্তদান উ কমিটির আহ্বায়ক ব্যাংকার অরুণ কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্যসচিব কমলপদ পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সহ সভাপতি এডভোকেট রঞ্জন ঘোষ।

সকাল ১০টায় অনুষ্ঠিত মাতৃসঙ্গীত প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক অব. শিক্ষয়িত্রী শিলা চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব সংগীত শিল্পী মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না এবং সংগীত শিল্পী জয়তী ঘোষ লোনার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক খোকন রঞ্জন দে, সিলেট মহানগর শাখার আহ্বায়ক অর্জ্জুন ঘোষ, সিলেট প্রেস ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, পরিষদের উপদেষ্টা সুসেন্দ্র চন্দ্র সরকার, পরিষদের প্রাক্তন সভাপতি বিনয় ভূষণ তালুকদার, প্রাক্তন সাধারণ সম্পাদক জ্যোতি মোহন বিশ্বাস।
দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত শ্রীশ্রী চণ্ডীপাঠ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপকমিটির আহ্বায়ক অব. ব্যাংকার রূপক ভট্টাচার্য্য। সদস্য সচিব সন্তোষ রঞ্জন পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীশ্রী গীতা মন্দির পুরানলেন সিলেটের প্রধান আচার্য্য বিনীত চক্রবর্ত্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিশারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য্য, ছড়াকার অজিত রায় ভজন, ব্যাংকার মতিলাল মালাকার, ব্যাংকার ও কবি সুজন পুরকায়স্থ।

দুপুর দেড়টায় মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় শ্রীশ্রী গীতা পাঠ প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক অশোক রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না ও এডভোকেট অর্জ্জুন চক্রবর্ত্তী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রীশ্রী গীতা মন্দির পুরানলেন সিলেটের উপদেষ্টা প্রফেসর নন্দলাল শর্মা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিশিষ্ট ধর্মবেত্তা বিনীত কুমার চক্রবর্ত্তী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার সদস্য সচিব পলাশ কান্তি ধর, গীতা মন্দির পুরানলেন সিলেটের উপদেষ্টা প্রকৌশলী রতন লাল সাহা প্রমুখ।

অনুষ্ঠানের শেষ দিন আজ ১০ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৮ টায় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সহ সম্পাদক বিশ^জিৎ চক্রবর্ত্তী সুমনের পরিচালনায় শ্রীশ্রী চণ্ডী মায়ের পূজা ও শ্রীমা সারদা সংঘ সিলেটের সম্পাদিকা বর্ণালী পুরকায়স্থের পরিচালনায় সমবেত চণ্ডীপাঠ। সকাল ১০টায় নৃত্য প্রতিযোগিতা উপকমিটির আহবায়ক মৃনাল কান্তি চৌধুরী মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের সহকারী ভারতীয় হাইকমিশনার অনিরুদ্ধ দাস। শ্রীমা সারদা সংঘ সিলেটের সাংস্কৃতিক সম্পাদক হেপী দেব শিল্পীর পরিচালনায় ও প্রশিক্ষণার্থী শিশু-কিশোরবৃন্দের পরিবেশনায় দুপুর ২ টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের সভাপতি এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাশ এর সঞ্চালনায় সন্ধ্যা ৬টায় ধর্মসভা, পুরস্কার বিতরণী ও ‘অরুণ আলোর অঞ্জলি’ মোড়ক উন্মোচন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। সম্মানিত অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিশিষ্ট সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সহ সভাপতি অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, পরিষদের প্রধান সমন্বয়ক অব. উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর প্রমুখ।

রাত ৮টায় দরিদ্র অসহায়দের মধ্যে বস্ত্রদান উপকমিটির আহবায়ক হারাধন দেব প্রভাষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর বিএনপির সভাপতি মোঃ নাসিম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী প্রশান্ত কুমার পাল, শ্রীশ্রী ঁবলরাম জিউর আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল প্রমুখ।
বার্ষিক মহালয়া উৎসবে বৃহত্তর সিলেটের দল মত নির্বিশেষে মহামায়ার সকল ভক্ত সজ্জনদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়েছে।

এসএ/সিলেট