কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই...
কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে গত রবিবার রাত ৯টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা স্থানীয় সাউদগ্রামের মৃত আব্দুল...
ছবি : সংগৃহীত
বিশ্ব ডিম দিবস উপলক্ষে সিলেটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে নগরের টিলাগড়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে এলটিআই সিলেটের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. আবু জাফর মো. ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এম. রাশেদ হাসনাত। স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. জোনায়েদ কবীর।
ড. আব্দুল কাহিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক বিবেক চন্দ্র রায় এবং ওয়েস্টার পোল্ট্রির স্বত্তাধিকারী মো. ইমরান হোসাইন।
‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ প্রতিপাদ্য সামনে রেখে বক্তারা ডিমের পুষ্টিগুণ ও সুষম খাদ্যতালিকায় এর গুরুত্ব তুলে ধরেন।
তাঁরা বলেন, ডিম একটি সুপার ফুড হওয়ায় এতে ভিটামিন, মিনারেল, এমাইনো এসিড থাকায় ডিম পুষ্টি চাহিদা মিটানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডিমে কোলিন থাকায় মেধা বিকাশে সহায়তা করে। গবেষণায় দেখা যায় যারা নিয়মিত ডিম খান তাদের ব্রেস্ট ক্যান্সারের আক্রান্তের রিস্ক প্রায় ৪৪% কমে যায়। ডিমে এইচডিএল থাকায় তা হার্টের রোগের ঝুঁকি কমায়।
ওয়েস্টার পোল্ট্রির এমডি মো. ইমরান হোসাইন বলেন, মুরগীর খাদ্যের দাম প্রতি ৫০ কেজির বস্তায় প্রায় ২০০ টাকা বৃদ্ধি হয়েছে। মুরগীর খাদ্যের দাম কমানো দরকার এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি বলেন খাদ্যের দাম কমালে গ্রাহক পর্যায়ে আরো কম দামে ডিম সরবরাহ করা সম্ভব হবে।
বিশ্ব ডিম দিবস উদযাপন করার কর্মসূচী হিসেবে শনিবার এতিমখানা, পথশিশু এবং সমাজসেবা দপ্তরের আওতাধীন সরকারী প্রতিবন্ধি পুর্নবাসন কেন্দ্র এবং কিশোরালয় এ ডিম খাওয়ানোর কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আসছে রবিবার নগরীর একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডিম খাওয়ানোর উৎসব উদযাপন করা হবে।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে গত রবিবার রাত ৯টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা স্থানীয় সাউদগ্রামের মৃত আব্দুল...
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং বি-১৪১৮ এর অর্ন্তভুক্ত কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নতুন অফিসের উদ্বোধন করা...
নগরীর আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কম পাওয়ার কারণ হিসেবে কোচিং সেন্টারে পাঠদানের বিষয়টি সামনে...
সিলেটে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে সন্দিগ্ধ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রোববার (২২...
সিলেটে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শাহপরাণ...