রক্ষণাবেক্ষণ ও সড়কের কাজ, শনিবার বিদ্যুৎ বন্ধ থাকবে জৈন্তাপুরে

post-title

প্রতীকী ছবি

জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত ও সড়ক উন্নয়নকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) সিলেটের জৈন্তাপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ বিদ্যুৎ বিভ্রাট চলার কথা জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

জৈন্তাপুর আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, সড়ক উন্নয়ন কাজের জন্য ৩৩ কেভি ফিডারের বটেশ্বর থেকে হরিপুর (বালিপাড়া) পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া একই সময়ে জৈন্তাপুরের জৈন্তা ডিগ্রি কলেজ (শাপলা ফিলিং স্টেশন) থেকে দরবস্ত বাজার পর্যন্তও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ শেষ হয়ে গেলে দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। সাময়িক এই অনাকাংখিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।

এসএ/সিলেট