ডিমে পুষ্টি, ডিমে শক্তি’ প্রতিপাদ্যে...
বিশ্ব ডিম দিবস উপলক্ষে সিলেটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে নগরের টিলাগড়ে বর্ণাঢ্য র্যালি...
ছবি : সংগৃহীত
নগরীর এয়ারপোর্ট সড়কে কঠোর অবস্থানে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বেপরোয়া মোটরসাইকেল চলাচল বন্ধ এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে অভিযান চালানো হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সরকারি ছুটির দিনে একদল কিশোর ও যুবক এয়ারপোর্ট সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়। এ সময় উচ্চ শব্দে বাইক চালানোর অভিযোগও রয়েছে। এতে সাধারণ পথচারী ও যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। বাড়ে দুর্ঘটনার আশঙ্কা। এ পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান চালায় পুলিশ। বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসানো হয়।
অভিযানকালে হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অপ্রাপ্তবয়স্ক চালকদেরও নজরদারিতে রাখা হয়। ত্রুটিপূর্ণ ও কাগজপত্রহীন মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি চালকদের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।
এসএমপি ট্রাফিক সূত্র জানায়, নগরের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
যানজট নিয়ন্ত্রণ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে এয়ারপোর্ট সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের এ তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
এসএ/সিলেট
বিশ্ব ডিম দিবস উপলক্ষে সিলেটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে নগরের টিলাগড়ে বর্ণাঢ্য র্যালি...
সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদযাপন করেছে ডাক বিভাগ। দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী...
জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত ও সড়ক উন্নয়নকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) সিলেটের জৈন্তাপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে...
নগরীর এয়ারপোর্ট সড়কে কঠোর অবস্থানে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বেপরোয়া মোটরসাইকেল চলাচল বন্ধ এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে অভিযান চালানো...
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে উলামায়ে...