ড. জাকী মোস্তফা টুটুলের সফলভাবে...
কার্ড এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন, কলামিস্ট ও যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ড. জাকী মোস্তফা টুটুলের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এজন্য তিনি...
ছবি সংগৃহীত
ইউরোপের দেশ ইতালি তাদের শ্রমবাজারে বড় পরিসরে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। বিভিন্ন খাতে শ্রমিক সংকট মেটাতে দেশটি প্রায় ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে। এই সুযোগে বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
ইতালিতে বৈধভাবে কাজের সুযোগ পেতে আগ্রহীদের দেশটির নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। সাধারণত ইতালির বার্ষিক কর্মী নিয়োগ প্রক্রিয়া ‘ফ্লুসি ডিক্রি’ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হয়।
আবেদন প্রক্রিয়া শুরু হলে ইতালির নির্ধারিত পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। এর মধ্যে পাসপোর্টের কপি, নিয়োগকর্তার দেওয়া কাজের প্রস্তাব বা চুক্তিপত্রসহ অন্যান্য বৈধ নথি থাকতে হবে।
সংশ্লিষ্টরা জানান, ইতালিতে কাজের ভিসার জন্য সরাসরি আবেদন করার আগে অবশ্যই বৈধ নিয়োগকর্তার কাছ থেকে কাজের অফার থাকতে হয়। এরপর নিয়োগকর্তা ও আবেদনকারী উভয় পক্ষের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভিসা অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ থেকে যারা বৈধ উপায়ে ইতালিতে যেতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণ করে সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল নির্দেশনা অনুসরণ করা জরুরি।
এদিকে সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, বিদেশে চাকরির নামে প্রতারণার ঝুঁকি থাকায় দালালচক্র থেকে দূরে থেকে শুধুমাত্র সরকারি নির্দেশনা অনুযায়ী আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এসএ/সিলেট
কার্ড এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন, কলামিস্ট ও যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ড. জাকী মোস্তফা টুটুলের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এজন্য তিনি...
শাহজাহান সেলিম বুলবুল, টরন্টো (কানাডা): কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি...
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কার্ড এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন, কলামিস্ট ও যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ড. জাকী মোস্তফা টুটুল। আগামী এক/দুদিনের...
মুহাম্মদ হাফিজুর রহমান ,প্যারিস (ফ্রান্স ) প্রতিনিধি: "থিংক বাংলাদেশ’ (Think Bangladesh) স্লোগান নিয়ে বিশ্বের ৫০টির বেশি দেশের এক হাজার প্রবাসী বাংলাদেশি পেশাজীবীকে...
ইউরোপের দেশ ইতালি তাদের শ্রমবাজারে বড় পরিসরে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। বিভিন্ন খাতে শ্রমিক সংকট মেটাতে দেশটি প্রায় ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেওয়ার...