মৌলভীবাজারে আসছেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী

post-title

ছবি সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোববার (২৭ সেপ্টেম্বর) সরকারি সফরে মৌলভীবাজারে আসছেন।

সফরস‚চি অনুযায়ী, রোববার সকাল ৯টায় নিজ বাসভবন থেকে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করবেন। সকাল সাড়ে ১০টায় তিনি মৌলভীবাজার সার্কিট হাউসে উপস্থিত হবেন।

সকাল ১১টায় মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি। এরপর বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত জনসভায় অংশ নেবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সফর শেষে বিকেল ৫টায় তিনি মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন। মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব এবং জনসংযোগ কর্মকর্তা।


এসএ/সিলেট