সিলেটে বেতার কমপ্লেক্সের ভেতরে যুবকের...
নগরীর কোতোয়ালী থানাধীন বাংলাদেশ বেতার কেন্দ্র-সিলেটের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার...
ফাইল ছবি
নগরীর কোতোয়ালী থানাধীন বাংলাদেশ বেতার কেন্দ্র-সিলেটের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. দেলোয়ার (৪৫)। তিনি নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেতার কমপ্লেক্সের ভেতরে দেওয়াল ঘেঁষে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল জাকির জানান, বেতার কমপ্লেক্সে ভেতরে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
এসএ/সিলেট
নগরীর কোতোয়ালী থানাধীন বাংলাদেশ বেতার কেন্দ্র-সিলেটের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার...
শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনা হবে প্রতিদিন, ৩৫ শতাংশ রাখা হবে ব্যাংকে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রতিদিন গণনা করা হবে। দানের...
সিলেট বিভাগের চার জেলায় একযোগে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়। সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, অভিযানে...
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামীর উন্নত বাংলাদেশ গড়তে হলে মেধার কোনো বিকল্প নেই। বিশ্বের যেসব দেশ উন্নতি করেছে, তারা...
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।তিনি বলেন, জ্বালানির...