অসুস্থ মন্ত্রী আরিফুল হককে দেখতে হাসপাতালে মন্ত্রী মুক্তাদির ও সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

post-title

ছবি সংগৃহিত

সংসদীয় এলাকা পরিদর্শনকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাঁর অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে মাউন্ট এডোরা হাসপাতালে ছুটে যান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

হাসপাতালে গিয়ে তাঁরা অসুস্থ মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, আজমল বখ্ত চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট