সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে...
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমারেখা দিয়ে প্রবাহিত সোনাই নদীপথে ছাতক-আসাম রুট চালু ও শুল্ক স্টেশন স্থাপনের বিষয়ে মতবিনিময় সভায়...
চেলা-ইছামতী নদীর বিদ্যমান এলসি রুট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা; অপপ্রচার না চালিয়ে আলোচনার আহ্বান
তাজিদুল ইসলাম
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমারেখা দিয়ে প্রবাহিত সোনাই নদীপথে ছাতক-আসাম রুট চালু ও শুল্ক স্টেশন স্থাপনের বিষয়ে মতবিনিময় সভায় দেওয়া বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ সুফি আলম সোহেল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর ইউনিয়ন কমপ্লেক্স ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান বলেন, গত ১৭ সেপ্টেম্বর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সম্মেলন কক্ষে সোনাই নদী শুল্ক স্টেশন চালু সংক্রান্ত মতবিনিময় সভায় কমিশনারের আমন্ত্রণে তিনি অংশ নেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তর, ব্যবসায়ী সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান বলেন, জনপ্রতিনিধি হিসেবে ছাতক-দোয়ারাবাজারের ব্যবসায়ী ও সীমান্ত এলাকার মানুষের ভবিষ্যৎ অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় তিনি সভায় বক্তব্য দেন। বিশেষ করে চেলা নদী ও ইছামতী নদীর বিদ্যমান এলসি রুট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি তিনি তুলে ধরেন।
চেয়ারম্যানের অভিযোগ, সভা শেষে সোনাই নদী শুল্ক স্টেশন চালুর আবেদনকারী গ্রুপের কয়েকজন সদস্য তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও আক্রমণাত্মক ভাষায় লেখালেখি করেন। এমনকি এআই প্রযুক্তি ব্যবহার করে তার ছবি বিকৃত করেও প্রচার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে সোনাই নদীতে নতুন শুল্ক স্টেশন স্থাপনের বিরোধিতার কারণ তুলে ধরে চেয়ারম্যান বলেন, চেলা ও ইছামতী নদীর শুল্ক স্টেশন এবং ভোলাগঞ্জ স্থলবন্দরের কাছাকাছি সোনাই নদীর অবস্থান। ফলে অল্প দূরত্বের মধ্যে একাধিক শুল্ক স্টেশন থাকায় নতুন করে আরেকটি শুল্ক স্টেশন স্থাপনের প্রয়োজনীয়তা তিনি দেখছেন না।
এ ছাড়া সোনাই নদী দিয়ে চোরাচালান বৃদ্ধি, বিএডিসির রাবার ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়া, স্থানীয় ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব, ব্যবসায়ীদের মধ্যে বিভাজন এবং সীমান্ত এলাকার পরিবেশগত ঝুঁকির আশঙ্কার কথাও তিনি তুলে ধরেন।
তিনি আরও বলেন, সোনাই নদীতে নতুন রুট চালুর পরিবর্তে ইছামতী নদীর পাশে আবেদন করা কার্পাস রোড চালু করা হলে কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটতে পারে।
চেয়ারম্যান তার বক্তব্য বিকৃত করে অপপ্রচার না চালিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে মতামত তুলে ধরার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসান, ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার গ্রুপের জেনারেল সেক্রেটারী অরুন দাশ, ইসলামপুর ইউপি প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, ইউপি সদস্য ইসলাম উদ্দিন, বাহার উদ্দিন ও ছালিক মিয়াসহ ছাতক ও দোয়ারাবাজারের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
টিএ/ছাতক
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমারেখা দিয়ে প্রবাহিত সোনাই নদীপথে ছাতক-আসাম রুট চালু ও শুল্ক স্টেশন স্থাপনের বিষয়ে মতবিনিময় সভায়...
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের পশুর হাট পরিচালনা ও রেলওয়ের জমি ব্যবহার নিয়ে চলমান বিরোধের জেরে ইজারাদার হিফজুল বারি শিমুলের পক্ষে সংবাদ সম্মেলন...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে মানবকল্যাণ ফাউন্ডেশন-এর চরমহল্লা ইউপি শাখার ২২ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন...
সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের বাবা সরফত আলীকে সিলেট এমএজি...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা ইউপি শাখার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাবলম্বী প্রজেক্টের আওতায় সেলাই...