ছাতকে হাসানাইন তাহফিজুল কুরআন...
সুনামগঞ্জের ছাতকে দ্বীনি শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার...
চরমহল্লার জালালীচর-পাইগাঁওয়ে দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ, ৮ জন সিলেট ওসমানী হাসপাতালে রেফার
সংগৃহীত
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে চরমহল্লা ইউনিয়নের জালালীচর ও জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নের জালালীচর ও জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা সংঘর্ষে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ফুটবল খেলার হার-জিতকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে বুধবার সকালে উভয় গ্রামের লোকজন মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই গ্রামের অর্ধশতাধিক মানুষ আহত হন।
টিএ/ছাতক
সুনামগঞ্জের ছাতকে দ্বীনি শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার...
সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতার...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে কিশোর গ্যাংয়ের বিস্তার, রাজনৈতিক কর্মকাণ্ডে অপ্রাপ্তবয়স্কদের...
সুনামগঞ্জের ছাতক উপজেলায় আগামী শনিবার (১৪ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গোবিন্দগঞ্জ উপকেন্দ্রের...
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও সিলেট...