দৃষ্টি প্রতিবন্ধী মৌমি’র সাফল্যে...
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি...
সিসিক প্রশাসকের সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ
ছবি সংগৃহীত
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ লাভ করায় তাকে শুভেচ্ছা ও উপহার প্রদান করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে নগর ভবন কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করায় মৌমিকে দেশবাসী সাধুবাদ জানাচ্ছেন, এটা সিলেটবাসীর জন্য অত্যান্ত আনন্দ ও গর্বের বিষয়। চোখে নেই দৃষ্টি শক্তি, দেখতে পারছে না পৃথিবীর আলো তবুও স্বপ্ন দেখার সীমাবদ্ধতা নেই। সকল প্রতিকুলতাকে পিছনে ফেলে মনের শক্তি আর আত্ম বিশ^াস নিয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমির জিপিএ-৫ অর্জন করা শিক্ষার্থীদের জন্য অনুকরণীয়।
তিনি বলেন, জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের কঠোর পরিশ্রম ও শিক্ষকদের দায়িত্বশীলতা কারণেই মৌমির সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তিনি সিসিকের পক্ষ থেকে মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে সরকারী সকল সুযোগ-সুবিধা অব্যাহত থাকার আশ্বাস প্রদান করে বলেন, মৌমির এই সফলতা অনুসরণ করে শিক্ষার্থীদেরকে ভালো ফলফল অর্জন করার জন্য লেখাপাড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, হিসাব রক্ষক মোঃ শাহজাহান প্রমুখ।
এ সময় বায়জিদ খান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, জিডিএফ-এ তাহমিনা আক্তর মৌমির মত আরো অসংখ্য শিক্ষার্থী গড়ে তোলতে সরকার বরাদ্দকৃত প্রতিষ্ঠানের জায়গায়টি স্থায়ীকরণ, ভবন নির্মাণ সহ সব ধরনের সহযোগিতার প্রদানের অনুরোধ জানান।
এসএ/সিলেট
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি...
সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬৮ বোতল অবৈধ মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজিচালিত...
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকা ম‚ল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...
সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক পাচার ও নারী-শিশু পাচার প্রতিরোধে স্থানীয় জনসাধারণের সহযোগিতা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ...
সিলেটে গ্লোবাল সিনিয়র সিটিজেন ক্লাবের ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাত ৭টায় নগরের জিন্দাবাজার এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে...