শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ...
সিলেটের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের কারণে নগর ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।...
ছবি সংগৃহিত
নগরীতে পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে সদর কোর্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মো. জামাল হোসেন সবুজকে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম নুরুজ্জামান।
পুলিশের তথ্যমতে, জামাল হোসেন সবুজ একজন আন্তঃজেলা ডাকাত। তার বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি, ডাকাতির দুটি, ডাকাতির প্রস্তুতির একটি এবং মাদক আইনে দুটি মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।
পরে একই দিন বিকেল ৫টার দিকে নগরীর কাষ্টঘর এলাকায় আরেকটি অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র সুইচ গিয়ার চাকুসহ তাজুল ইসলাম রাসেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তাজুল ইসলাম রাসেল সুনামগঞ্জ সদর থানার মাইজবাড়ী এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল কাইয়ুম।পুলিশের দাবি, রাসেল একজন ছিনতাইকারী। অভিযানে তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, পৃথক দুই অভিযানে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
এসএ/সিলেট
সিলেটের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের কারণে নগর ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।...
নগরীর কোতোয়ালী থানাধীন কাজিটুলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনুমানিক আড়াইটার...
নগরীতে পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)...
সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের কৃতী সন্তান ডাক্তার টি এম ইমরান আহমদ সিলেট এমএজি ওসমানী...
কানাইঘাটের দনা সীমান্তে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরেক আসাামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ( ৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দনা রাঙ্গিছড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা...