জকিগঞ্জে বাড়িতে ডাকাতি, আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে বাড়িতে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আলী আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে গোয়াইনঘাট থানার আমবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলী আহমদ জকিগঞ্জের হাড়িকান্দি (আটগ্রাম) এলাকার সবু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ৯ অক্টোবর দিবাগত রাত ৪টার দিকে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল কামারগ্রামে মাস্টার জামাল আহমদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় আলী আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এসএ/সিলেট