জালালাবাদে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

post-title

ছবি সংগৃহীত

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. কাওছার আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর জালালাবাদ থানাধীন উপরপাড়া পয়েন্টের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাওছার আহমদ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফেদারগাঁও গ্রামের মৃত আব্দুল সোবহান এর পুত্র।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা ধারায় রুজু হয়েছে। পুলিশ জানায়, মামলার আসামি কাওছার আহমদকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট