তালতলায় জেলা প্রশাসনের অভিযান,...
নগরীর তালতলা এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় চিকিৎসকদের স্যাম্পল হিসেবে সরবরাহ করা ওষুধ বিক্রির অভিযোগে মেসার্স আল্-আরাফাহ্...
ছবি সংগৃহীত
নগরীর তালতলা এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় চিকিৎসকদের স্যাম্পল হিসেবে সরবরাহ করা ওষুধ বিক্রির অভিযোগে মেসার্স আল্-আরাফাহ্ মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন জানায়, অভিযানের সময় ফার্মেসিগুলোতে ওষুধ বিক্রির কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় চিকিৎসকদের স্যাম্পল হিসেবে সরবরাহ করা ওষুধ বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে মেসার্স আল্-আরাফাহ্ মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম জানান, ওষুধ বিক্রিতে অনিয়ম ও বিধিবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ রক্ষা এবং ওষুধ বিক্রিতে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
এসএ/সিলেট
নগরীর তালতলা এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় চিকিৎসকদের স্যাম্পল হিসেবে সরবরাহ করা ওষুধ বিক্রির অভিযোগে মেসার্স আল্-আরাফাহ্...
সিলেটের জকিগঞ্জে ছেলের হামলায় গুরুতর আহত পিয়ারা বেগম (৬৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আড়াই বছরের শিশুকন্যাসহ পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন।...
নগরের জালালাবাদ থানাধীন শিবেরবাজার এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁকে...
সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে হামলায় আফতাব উদ্দিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল...
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযানে ২৩ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। রোববার (২৫ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯...