গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ আটক ১

post-title

ছবি সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ আকাশ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার রনকেলী উত্তর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় আকাশ মিয়ার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ হাজার টাকা।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


এসএ/সিলেট