সভাপতি নিজাম, সম্পাদক আনোয়ার, সাংগঠনিক জুনেদ

জাতীয় ইমাম সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি গঠন

post-title

তাজিদুল ইসলাম

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেটের বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্ব-সম্মতিক্রমে মাওলানা মুফতি নিজাম উদ্দিনকে সভাপতি, হাফেজ মাওলানা আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ও কেএম শামসুল ইসলাম জুনেদকে সাংগঠনিক সম্পাদক করে ত্রি-বার্ষিকি এ কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি মাওলানা ফেরদৌস আহমদ, মাওলানা গোলাম মুস্তফা ও মাওলানা আবদুস সালাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা আব্বাস আলী, তালিম তরবিয়ত সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন সিরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা কামরুজ্জামান, সহ-প্রচার সম্পাদক মাওলানা আবদুন নুর, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সমাজ কল্যান সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, পরিবেশ উন্নয়ন সম্পাদক মাওলানা আফজাল হোসেন, কোরআন ও মক্তব সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, মসজিদ পাঠাগার সম্পাদক মাওলানা সালমান আহমদ, দপ্তর সম্পাদক মাওলানা আবদুল মুছব্বির।

টিএ/ছাতক