সিলেট বিভাগে যোগ দিচ্ছেন ৪৫তম...
৪৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ১৬ জন কর্মকর্তাকে সিলেট বিভাগে সহকারী কমিশনার হিসেবে পদায়ন করেছে...
সহকারী সার্জন থেকে সহকারী রেজিস্ট্রার—ইএনটি ও হেড নেক সার্জারি বিভাগে নতুন দায়িত্ব
তাজিদুল ইসলাম
স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি জানানো হয়।
ডাক্তার টি এম ইমরান আহমদ ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের বাসিন্দা। তিনি মাস্টার সমুজ মিয়া তালুকদারের বড় ছেলে। এর আগে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি ও হেড নেক সার্জারি বিভাগে সহকারী সার্জন (এমও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই বিভাগে দায়িত্ব পালনরত অবস্থায় তাঁকে সহকারী রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে।
তাঁর এ নতুন পদায়নের খবর ছড়িয়ে পড়লে পালপুর গ্রামসহ নিজ এলাকা ও পরিচিতজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, পালপুর গ্রামের একজন কৃতী সন্তান হিসেবে চিকিৎসা পেশায় গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন পাওয়ায় এটি এলাকাবাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়।
ডাক্তার টি এম ইমরান আহমদের এ পদায়নে এলাকাবাসী তাঁকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁর পেশাগত জীবনের আরও সাফল্য, অগ্রগতি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।
টিএ/ছাতক
৪৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ১৬ জন কর্মকর্তাকে সিলেট বিভাগে সহকারী কমিশনার হিসেবে পদায়ন করেছে...
সিলেটের বালাগঞ্জে জমি বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে আবুল মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাই আব্দুল কাদির...
নগরীর জিন্দাবাজারে রেস্টুরেন্টে খেতে যাওয়া এক তরুণ ও তাঁর বান্ধবীর গোপনে ছবি তুলে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই কর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা...
সিলেটের জকিগঞ্জে বাড়িতে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আলী আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে...
নগরীর তালতলা এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় চিকিৎসকদের স্যাম্পল হিসেবে সরবরাহ করা ওষুধ বিক্রির অভিযোগে মেসার্স আল্-আরাফাহ্...