সারাদেশে ১৫ ও ১৬ অক্টোবর...
হয়রানির প্রতিবাদে সারাদেশে দুই দিন সব গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা। আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) দেশব্যাপী...
ডেস্ক
বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তর করার লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।
একই সাথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত ৩য় টার্মিনাল দ্রুত চালু করতে এবং দেশের 'বুদ্ধিস্ট ট্যুরিজম' ও 'হেরিটেজ ট্যুরিজম' খাতের উন্নয়নে জাপানি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি (SAIDA Shinichi)।
বৈঠককালে জাপানি রাষ্ট্রদূত পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান।
বৈঠকে দেশের বেসামরিক বিমান ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে বর্তমান সরকারের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, "জাপান বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। বাংলাদেশকে এভিয়েশন হাবে রুপান্তরের অগ্রযাত্রায় আমরা জাপানকে পাশে চাই।
সম্প্রতি চালু হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট দুই দেশের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।"
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল চালুর অগ্রগতির বিষয়ে মন্ত্রী জানান, বর্তমান সরকার যথাসময়ে ৩য় টার্মিনালের উদ্বোধন করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে দ্রুত Operational Readiness and Airport Transfer (ORAT) কার্যক্রম শুরু করা হচ্ছে। জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের (SWG) জমা দেওয়া প্রস্তাবের টেকনো-ফিনান্সিয়াল মূল্যায়ন ইতোমধ্যে শেষ হয়েছে এবং আগামী সপ্তাহেই নেগোশিয়েশন শুরু হবে। এছাড়া সফল পরিচালনার জন্য 'Letter of Assurance' নিয়ে মন্ত্রণালয় কাজ করছে।
পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, দেশে পাঁচ শতাধিক হেরিটেজ ট্যুরিজম স্পট রয়েছে, যা নিয়ে পর্যটন মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। বিশেষ করে বুদ্ধিস্ট ট্যুরিজমের উন্নয়নে 'পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ' (PPP) মডেলে জাপানের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি এবং জাপানি উদ্যোক্তাদের এসব খাতে বিনিয়োগের জন্য প্রস্তাব আহ্বানের অনুরোধ জানান।
সাক্ষাৎকালে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিত ও নিবিড় সহযোগিতার মাধ্যমে কাজ করার বিষয়ে জাপানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জুয়ে/সিলেট
হয়রানির প্রতিবাদে সারাদেশে দুই দিন সব গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা। আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) দেশব্যাপী...
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট হবে আগামী ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩...
তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ ছাড়া দেশে কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী...
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে দোকানপাট, মার্কেট ও শপিংমল খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ অক্টোবর পর্যন্ত...
তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবরের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা...