জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে...
সিলেটের জকিগঞ্জ-শেওলা সড়কের নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা...
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার এসএসসি ও দাখিল শিক্ষার্থী সংবর্ধনা
ছবি সংগৃহীত
ভিশন আই ইনস্টিটিউট ঢাকা’র অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেছেন, জাতিকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই।
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর নির্ভর না করে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। কর্মমুখী শিক্ষা মানুষকে স্বাবলম্বী করার পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি দক্ষ মানব সম্পদ তৈরিতে হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কার্যক্রম প্রশংসা করে দেশকে নেতৃত্ব দেয়ার লক্ষ্যে শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা অর্জন করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
তিনি ১৭ অক্টোবর শনিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে পিয়ারা শপিং সেন্টারের ২য় তলাস্থ কার্যালয়ে হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে কারিগরি শিক্ষায় সম্পৃক্ত করণে এস.এস.সি ও দাখিল শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় যুব পদকপ্রাপ্ত যুব সংগঠক মোঃ আশফাক আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা ইফতেখার আহমেদ নাহিদ। বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব রফিক উদ্দিন আহমেদ।
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার পরিচালক সফটওয়্যার ডেভেলপার সুফিয়ান জালালী’র পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার এ্যাম্বাসেডর আরাফাত রহমান। উপস্থিত ছিলেন তানভীর রাজু আহমেদ, নাহিদ আহমেদ, রিপন আহমেদ, অফিস সহকারী আনোয়ার বেগম। এছাড়াও অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী সামছুল হক।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ভিশন আই ইনস্টিটিউট ঢাকা’র অধ্যাপক ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী সহ অতিথিবৃন্দ।
এসএ/সিলেট
সিলেটের জকিগঞ্জ-শেওলা সড়কের নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা...
ভিশন আই ইনস্টিটিউট ঢাকা’র অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেছেন, জাতিকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান...
গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারের তাৎক্ষণিক পদক্ষেপের কথা তুলে ধরে নগরীতে লিফলেট বিতরণ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।শনিবার (১৭...
সিলেটের সীমান্তবর্তী সাতটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে ৪৮ বিজিবি। শনিবারের এসব...
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন অকার্যকর করা হয়েছে। এ সময় বালুভর্তি একটি...