চাতলে অবৈধ টিলা কাটা বন্ধে জেলা প্রশাসনের অভিযান : পরিবেশ অধিদপ্তরকে মামলা করার নির্দেশ

post-title

ছবি সংগৃহীত

সিলেট সদর উপজেলার চাতল এলাকায় অবৈধভাবে টিলা কাটা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে টিলা কাটতে দেখা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।

অবৈধ টিলা কাটা প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়। শনিবার বিকেল ৪টায় এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানি দেব।

অভিযানে এয়ারপোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল হক এবং পরিবেশ অধিদপ্তর, সিলেটের পরিদর্শক মোহাম্মদ রোকন মিয়াসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা অনুযায়ী অবৈধভাবে টিলা কাটা দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় স্থানীয় বাসিন্দাদের টিলা কাটা থেকে বিরত থাকা এবং পরিবেশ সংরক্ষণে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এসএ/সিলেট