কানাইঘাট থানা পুলিশের অভিযানে...
কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেলসহ ইয়াহিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ইয়াহিয়াকে শনিবার (১৭ অক্টোবর) আদালতে প্রেরণ করা...
ছবি সংগৃহীত
গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারের তাৎক্ষণিক পদক্ষেপের কথা তুলে ধরে নগরীতে লিফলেট বিতরণ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১৭ অক্টোবর) বাদ মাগরিব নগরীর কোর্ট পয়েন্ট থেকে জিন্দাবাজার পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্যসচিব শাকিল মুর্শেদ।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুর রউফ, সৈয়দ সরওয়ার রেজা ও কায়সান মাহমুদ সুমন। এ ছাড়া উপস্থিত ছিলেন সদস্য মিছবাউর রহমান, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, প্রভাষক মাকসুদ আলম, সাইফুল আলম কোরেশী, আব্দুল আমিন ও আয়াত আলী প্রিন্স।
কর্মসূচিতে আরও অংশ নেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুরুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা কয়ছর আহমদ, গোলাম কিবরিয়া হারুন, সেফুল আহমদ, আজাদ আহমদ, জামিল আহমদ, রেজা আহমদ, জসিম মিয়া সুমন, আহমদ রাজন খান, আরাফাত রহমান অমর ও নাসির আহমদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহাদত খান, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জিয়া চৌধুরী লাভলু, মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান এবং মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শেখ মুহিন আল নাদিম ও সদস্য মিরাজ হোসেন মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসএ/সিলেট
কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেলসহ ইয়াহিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ইয়াহিয়াকে শনিবার (১৭ অক্টোবর) আদালতে প্রেরণ করা...
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক মতবিনিময় সভা...
নগরীর খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে নাইট গার্ড ইরফান আলী হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত ইরফান আলী গোয়াইনঘাট উপজেলার ফতেপুর...
সিলেটের জকিগঞ্জ-শেওলা সড়কের নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা...
ভিশন আই ইনস্টিটিউট ঢাকা’র অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেছেন, জাতিকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান...