জকিগঞ্জে ৫১ কৃষককে ৫৩ লাখ...
জকিগঞ্জ প্রতিনিধি :: কৃষকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিলেটের জকিগঞ্জে ৫১ জনের মধ্যে ৫৩ লাখ ১০ হাজার টাকার ঋণের চেক...
ছবি সংগৃহীত
কর্ম ব্যস্থতার চাপের মধ্যেও মানুষিক ও শারীরিক সুস্থ্যতার জন্য ক্রীড়া চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল)।
রবিবার দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মঈনুল ইসলাম অ্যাডভোকেটের সভাপতিত্ব ও সহ-সমাজ বিষয়ক সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন অ্যাডভোকেটের সঞ্চালনায় আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি আরোও বলেন আইনজীবীদের পেশাজীবনে একঘেয়েমি দূর করতে অভ্যান্তরীন ক্রীড়া প্রতিযোগিতা অন্যন্য ভূমিকা রাখবে বলেও তিনি জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ২ নম্বর হলের সম্মুখে ফেস্টুন সম্বলিত শতাধিক বেলুন আকাশে উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এর পরপরই ২ নং বার হলের ৫ম তলায় ল’ইয়ার্স ক্লাবে শুরু হয় অনুষ্ঠানের মুল আলোচনা অনুষ্ঠান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মো. জোবায়ের বখ্ত জুবের অ্যাডভোকেট।
সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ.টি.এম. ফয়েজ উদ্দিন অ্যাডভোকেট, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল খালিক অ্যাডভোকেট, এ.কে.এম. শমিউল আলম অ্যাডভোকেট, অশোক পুরকায়স্থ অ্যাডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ অ্যাডভোকেট ও মাহফুর রহমান অ্যাডভোকেট।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সম্পাদক-০১ মো. আব্দুল মুকিত (অপি) অ্যাডভোকেট। উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র, জুনিয়র শতাধিক আইনজীবী ছাড়াও বর্তমান কমিটির দায়িত্বশীলদের মধ্যে সিনিয়র সহ সভাপতি পান্না লাল দাস অ্যাডভোকেট, সহ সভাপতি আব্দুস সোয়েব আহমদ অ্যাডভোকেট, লাইব্রেরী সম্পাদক ঝুমকি পুরকায়স্থ অ্যাডভোকেট, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া জেরীন চৌধুরী অ্যাডভোকেট, মহিলা বিষয়ক সহ- সম্পাদক সৈয়দা হেলেন বেগম অ্যাডভোকেট, সহ-সম্পাদক মো. জাহিদুল হক জাবেদ অ্যাডভোকেট, মো. ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল অ্যাডভোকেট ও জিয়াউল হক মোস্তাক অ্যাডভোকেট, সমিতির সদস্য সিনিয়র আইনজীবী মো. ইরফানুজ্জামান চৌধুরী অ্যাডভোকেট। উদ্ভোধনী অনুষ্ঠানের সমাপনীতে কেক কাটেন উপস্থিত অতিথিবৃন্দ ও অন্যান্য আইনজীবীরা।
এসএ/সিলেট
জকিগঞ্জ প্রতিনিধি :: কৃষকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিলেটের জকিগঞ্জে ৫১ জনের মধ্যে ৫৩ লাখ ১০ হাজার টাকার ঋণের চেক...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে পরিকল্পিতভাবে উন্নয়নকাজ বাস্তবায়ন...
"সুস্থ শিশু, সমৃদ্ধ ভবিষ্যৎ মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে সচেতন হই, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করি" এই প্রতিপাদ্যের আলোকে বিশ্ব মাতৃদুগ্ধ সচেতনতা সপ্তাহ...
২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে নিসচা সিলেট মহানগর শাখার সড়ক দুর্ঘটনা রোধে করণীয়...
সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য হয়েছেন সিলেট জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা।...