জকিগঞ্জে সুরমা পাড়ের মরিচাবাসীর কষ্ট...
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত বৃহৎ জনপদ মরিচা। প্রায় ৪ হাজার মানুষের বসবাস এ গ্রামে; ভোটার সংখ্যা...
ছবি সংগৃহীত
হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী জাবের সাদেকের পিতা চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
শোকবার্তায় তিনি বলেন, চৌধুরী বি এ মজহার উদ্দিন ছিলেন একজন সৎ, সাহসী, বিনয়ী ও ধর্মপ্রাণ মানুষ। শিক্ষা বিস্তারে তার অবদান ছিল অনুকরণীয়। তিনি শিক্ষকতাকে শুধু জীবিকা হিসেবে গ্রহণ করেননি; বরং শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতার আলোয় আলোকিত করার মহান ব্রত হিসেবে নিয়েছিলেন। তার কাছ থেকে শিক্ষা নেওয়া অসংখ্য শিক্ষার্থীর জীবনে তার আদর্শ, মূল্যবোধ ও শিক্ষার প্রভাব আজও স্মরণীয় হয়ে আছে।
মিফতাহ্ সিদ্দিকী আরও বলেন, একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও আদর্শবান মানুষের মৃত্যু সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তার কর্ম ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তার জীবনের সকল নেক আমল কবুল করেন, তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য্য ও শক্তির সঙ্গে সহ্য করার তৌফিক দান করেন। আমিন।
এসএ/সিলেট
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত বৃহৎ জনপদ মরিচা। প্রায় ৪ হাজার মানুষের বসবাস এ গ্রামে; ভোটার সংখ্যা...
প্রতিটি শিশুর জন্য নিরাপদ বিদ্যালয়, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশ্বাস ও করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা সোমবার (১৪ সেপ্টেম্বর) সিলেটে অনুষ্ঠিত হয়েছে।...
আগামী ১০ অক্টোবর থেকে সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে শুরু হচ্ছে মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’। মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি...
সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বৃহত্তর সারীঘাট এলাকার বাসিন্দারা ক্বারী নাসির উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার নাম...