কানাইঘাটে ভারতীয় জিরাভর্তি পিকআপের...
সিলেটের কানাইঘাটে ভারতীয় জিরাভর্তি একটি পিকআপের ধাক্কায় খাদিজা বেগম নামে চার বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী...
নির্মাণের একযোগ পেরিয়ে গেলেও স্থানীয়দের উপকারে আসেনি
ছবি সংগৃহীত
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি :: হাওরাঞ্চলের পানি ব্যবস্থাপনা, কৃষিজমি রক্ষা ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ২০১৬ সালে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর গোয়াইনঘাট'র তদারকিতে এলজিডি'র অর্থায়নে আনুমানিক ৩কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের সাঙ্গিভাঙ্গা নলজুরি খালে হাওর উন্নয়ন ও রক্ষায় নির্মাণ করা হয়েছিল সাঙ্গিভাঙ্গা সুইচ গেইট।
তবে নির্মাণের একযোগ পার হলেও গেইটটি এখন এলাকাবাসীর জন্য আশীর্বাদের পরিবর্তে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও কার্যকর ব্যবস্থাপনার অভাবে সুইচ গেইটটির কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, হাওরের পানি নিয়ন্ত্রণ, বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি নিষ্কাশন এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানির ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে এই সুইচ গেইটটি নির্মাণ করা হলেও বর্তমানে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সময়মতো গেইট পরিচালনা না করা, যন্ত্রাংশের ত্রুটি এবং নিয়মিত সংস্কারের অভাবে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি জমে হাওর ও আশপাশের বসতবাড়ি ও কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি করে। অন্যদিকে পানি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না গেলে ফসল উৎপাদনেও দৈনন্দিন নেতিবাচক প্রভাব পড়ছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা দিনদিন বাড়ছে।
সরেজমিনে দেখতে গেলে সাঙ্গিভাঙ্গা গ্রামের মো. জিন্নাহ মিয়া, ইউনুস মিয়াসহ বেশ কয়েকজন জানান, সুইচ গেইট নির্মাণের সময় তারা আশা করেছিলেন এর মাধ্যমে হয়তো হাওরের পানি ব্যবস্থাপনা আরও উন্নত হবে এবং কৃষিকাজে সুফল পাওয়া যাবে। কিন্তু বর্তমানে গেইটটির অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে সেই প্রত্যাশা এখন পূরণ হচ্ছে না।
দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও সুষ্ঠু পরিচালনার ব্যবস্থা না করা হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এলাকাবাসী আরও অভিযোগ করে বলেন, নির্মাণের পর থেকেই সুইচ গেইট'র কপাট খুলে রাখা হয়েছে। স্থানীয় সাঙ্গিভাঙ্গা নলজুরি হাওর খালে নির্মিত গেইটটি স্থানীয় নলজুরি খাল পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির কৃষি উপ কমিটির সভাপতি মনির হোসেন'কে দেখবাল'র দ্বায়িত্ব দেওয়া হলেও সুইচ গেইট নির্মাণের পর থেকে আজ-অব্দি তার দেখা পায়নি কেউ। স্থানীয়দের প্রত্যাশা,হাওর উন্নয়ন ও কৃষকের স্বার্থে নির্মিত সাঙ্গিভাঙ্গা সুইচ গেইটকে দ্রুত কার্যকর করে তোলা। তা না হলে হাওর রক্ষায় যে প্রকল্প নেওয়া হয়েছিল সেটিই ঐ এলাকার স্থানীয়দের দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, আমার ইউনিয়নে বিভিন্ন সময়ে নির্মিত ৮টি সুইচ গেইট নির্মাণ করা হয়েছে। এর মধ্যে সাঙ্গিভাঙ্গা সুইচ গেইট'টি নির্মাণের ফলে নলজুরি,আদর্শ গ্রাম, কালিনগর,লাখের পাড়,ছৈলাখেল গ্রামের মানুষ বর্ষাকালে পানি বন্দিজীবন যাপন করে। আবার শুঁকনো মৌসুমে পানির জন্য কৃষকদের কৃষি আবাদে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।
এছাড়াও নির্মাণের পর থেকে আজ পর্যন্ত এটি মানুষের কোন উপকারে আসছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিৎ সরেজমিনে সাঙ্গিভাঙ্গা সুইচ গেইটের বর্তমান অবস্থা পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করা। পাশাপাশি গেইটের ত্রুটি ও অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধান ও নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং পানি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ'র সাথে যোগাযোগ করলে তিনি জানান, তৎকালে (২০১৬ইং) সালে নির্মিত সুইচ গেইটটি স্থানীয় এলাকাবাসীর সাথে আলোচনা সাপেক্ষে জায়গা নির্ধারণ করে নির্মাণ করা হয়েছিল। অদ্যাবদি সকল যন্ত্রাংশসহ সবকিছু সচল রয়েছে।
কিন্তু সুইচ গেইট'র স্লিপার (কপাট) বন্ধ করে দিলে বিভিন্ন গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এনিয়ে ইতিপূর্বে দু'টি পক্ষ'র মধ্যে বিরোধ সৃষ্টি হলে স্থানীয় সালিশ বৈঠক'র সিদ্ধান্তে সুইচ গেইট'র স্লিপার (কপাট) তুলে রাখা হয়েছে।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে ভারতীয় জিরাভর্তি একটি পিকআপের ধাক্কায় খাদিজা বেগম নামে চার বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী...
নগরীর উপশহর এলাকায় পচা ফল দিয়ে জুস তৈরি, খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট...
সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী তার দুঃসম্পর্কের দাদার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের সোমবার (১২ অক্টোবর)পক্ষ...
মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের বিল্ডিং কনস্ট্রাকশন...
নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৬ নং ওয়ার্ডের সেক্রেটারি তৌসিফ নিমাদকে (২২) গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর)...