জকিগঞ্জে ৫১ কৃষককে ৫৩ লাখ...
জকিগঞ্জ প্রতিনিধি :: কৃষকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিলেটের জকিগঞ্জে ৫১ জনের মধ্যে ৫৩ লাখ ১০ হাজার টাকার ঋণের চেক...
ছবি সংগৃহীত
সিলেট জেলা পুলিশ সুপার ড. জাবের সাদেকের পিতা, হবিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ চৌধুরী বি.এ. মজহার উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
জানা যায়, রবিবার (৩০ আগস্ট) দুপুর ২টায় হবিগঞ্জের বহুলা গ্রামের মিয়া বাড়িতে বি.এ. মজহারের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে বি.এ. মজহার স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে চৌধুরী মোরতাইন বিল্লাহ জুয়েল সাবেক ব্যাংক কর্মকর্তা ছিলেন এবং বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। দ্বিতীয় ছেলে ডা. চৌধুরী ওমর ফারুক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হৃদরোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক। তৃতীয় ছেলে ড. জাবের সাদেক সিলেটের পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত আছেন। ছোট ছেলে চৌধুরী মোহাম্মদ জাকারিয়া সিটি ব্যাংকের ছাতক শাখার ব্যবস্থাপক। একমাত্র মেয়ে চৌধুরী মোতাহারা বেগম জেরিন উচ্চশিক্ষা গ্রহণ করে ঢাকায় বসবাস করছেন।
বি.এ. মজহার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করে হবিগঞ্জের সরকারি বৃন্দাবন কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এই কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সময়ে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন।
এসএ/সিলেট
জকিগঞ্জ প্রতিনিধি :: কৃষকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিলেটের জকিগঞ্জে ৫১ জনের মধ্যে ৫৩ লাখ ১০ হাজার টাকার ঋণের চেক...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে পরিকল্পিতভাবে উন্নয়নকাজ বাস্তবায়ন...
"সুস্থ শিশু, সমৃদ্ধ ভবিষ্যৎ মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে সচেতন হই, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করি" এই প্রতিপাদ্যের আলোকে বিশ্ব মাতৃদুগ্ধ সচেতনতা সপ্তাহ...
২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে নিসচা সিলেট মহানগর শাখার সড়ক দুর্ঘটনা রোধে করণীয়...
সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য হয়েছেন সিলেট জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা।...