কানাইঘাটে ভারতীয় জিরাভর্তি পিকআপের...
সিলেটের কানাইঘাটে ভারতীয় জিরাভর্তি একটি পিকআপের ধাক্কায় খাদিজা বেগম নামে চার বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী...
ছবি সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,শনিবার (২৯ আগস্ট) গোলাপগঞ্জ মডেল থানাধীন গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী পয়েন্ট এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় গোলাপগঞ্জ মডেল থানার এসআই (নিঃ) উসমান গণি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেন।
আটক কান্তি দাশ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বাসিন্দা শৈলেন্দ্র কুমার দাশের ছেলে। অপরজন আব্দুল বাছিত, তিনি নবীগঞ্জ থানার পুটারমাটি গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে।
পুলিশের দাবি, আটককের পর তাদের হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত মাদকদ্রব্যের জব্দ তালিকা প্রস্তুত করে আইনানুগ প্রক্রিয়ায় তা জব্দ করা হয়েছে।
পরে আটককৃত দুইজনকে গোলাপগঞ্জ মডেল থানার হেফাজতে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে ভারতীয় জিরাভর্তি একটি পিকআপের ধাক্কায় খাদিজা বেগম নামে চার বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী...
নগরীর উপশহর এলাকায় পচা ফল দিয়ে জুস তৈরি, খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট...
সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী তার দুঃসম্পর্কের দাদার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের সোমবার (১২ অক্টোবর)পক্ষ...
মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের বিল্ডিং কনস্ট্রাকশন...
নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৬ নং ওয়ার্ডের সেক্রেটারি তৌসিফ নিমাদকে (২২) গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর)...