হাছন রাজা লোক সাহিত্য ও...
হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ঢাকা বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী ও...
সিলেটে নজরুল একাডেমির আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা
ছবি সংগৃহিত
সিলেটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সাম্য, দ্রোহ, প্রেম ও বিদ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন করেছে নজরুল একাডেমি, সিলেট।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জিন্দাবাজারস্থ একাডেমির নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নজরুল একাডেমি সিলেটের সভাপতি অধ্যাপক মো. ফরিদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নজরুল একাডেমী সিলেটের প্রাণপুরুষ ও সাবেক সভাপতি, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন কবি ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা তারেক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন অন্যায়, অবিচার এবং শোষণের বিরুদ্ধে এক চিরন্তন কণ্ঠস্বর। আজ কবির প্রয়াণের ৫০ বছর পরও আমাদের সমাজে তাঁর আদর্শ ও লেখনীর প্রাসঙ্গিকতা এতটুকু কমেনি। বরং বর্তমানের যেকোনো ক্রান্তিকালে নজরুলের কবিতা ও গান আমাদের ঘুরে দাঁড়ানোর প্রেরণা জোগায়। আমরা যদি একটি অসাম্প্রদায়িক, সাম্যবাদী ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে চাই, তবে তরুণ প্রজন্মের মাঝে নজরুলের বিপ্লবী ও মানবিক চেতনার বিস্তার ঘটানো ছাড়া কোনো বিকল্প নেই।
বক্তারা আরো বলেন, নজরুল তাঁর ধারালো লেখনীর মাধ্যমে আজীবন শোষিত ও বঞ্চিত মানুষের অধিকারের কথা বলে গেছেন। তিনি শৃঙ্খলিত জাতিকে মুক্ত করার গান গেয়েছেন। কবি নজরুলকে শুধু বছরের নির্দিষ্ট দু-একটি দিনে স্মরণ করলেই চলবে না, বরং তাঁর সৃষ্টিকে আমাদের দৈনন্দিন জীবনে এবং জাতীয় মনস্তত্ত্বে যুক্ত করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাস এর সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, অধ্যাপক মতিউর রহমান, অধ্যাপক ডক্টর মোহাম্মদ দিদার চৌধুরী, রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, নজরুল একাডেমি সিলেটের সহ-সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সহ-সভাপতি মুহিবুল ইসলাম ফারুক, লে. মো. মনিরুল ইসলাম, লোকমান আহমদ, মোহাম্মদ আমিনুল ইসলাম, মিলাদ বড় ভূঁইয়া ও লিটন আহমদ, অধ্যক্ষ মোরশেদ আলম, জুবায়ের আহমদ জুবের, আলতাব হোসেন সুমন, রায়হান এইচ খান, আশরাফুল ইসলাম, আবু সাঈদ, সুয়েজ হোসেন, মিজানুর রহমান মিঠু, কামরুজ্জামান দিপু শোয়াইবুল ইসলাম, কয়েছ আহমদ সাগর, মহিবুল ইসলাম ফারুক, মুসা রেজা চৌধুরী, জাবেদুর রহমান, এনামুল ইসলাম, আমিনুল ইসলাম ইয়াহিয়া, আব্দুল আহাদ শোয়েব, মিনহাজ খান, আশু কুমার কর, রজত চক্রবর্তী, উৎপল বড়ুয়া, আমির হোসেন সোহাগ, শিপন আহমেদ, আবু সাঈদ নাহিদ, সি এম আব্দুল্লাহ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে নজরুল একাডেমি, সিলেট-এর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ এবং বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কবির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসএ/সিলেট
হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ঢাকা বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী ও...
দেশের বরেণ্য ও বিশিষ্ট কবি অনুবাদক গীতিকার, ছাড়কার বাংলা একাডেমী ও একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ার এর ১৪তম মৃত্যুবার্ষিকী আগামী ১০ অক্টোবর শনিবার।...
এম এ ওয়াহিদ চৌধুরী:: সুরমা নদীর তীরে কীন ব্রিজের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সিলেটের অন্যতম ঐতিহাসিক স্থাপনা ‘আলী আমজাদের ঘড়ি’। প্রায় দেড়শ বছরের...
চিরাচরিত প্রকাশনা অনুষ্ঠানের বিপরীতে এক ভিন্ন আঙ্গিকে প্রণবকান্তি দেব-র 'জানা পথে অজানা প্রান্তরে' গ্রন্থের পাঠ ও পাঠ প্রতিক্রিয়া উদযাপিত হলো। শনিবার (৫...
সিলেটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সাম্য, দ্রোহ, প্রেম ও বিদ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন করেছে নজরুল...