কুলাউড়ায় ধান খেয়ে ৭০ হাঁসের...
মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে একটি খামারের ৭০টি ডিমপাড়া হাঁস মারা গেছে। এ ঘটনায় আরও দুই শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি করেছেন খামারির...
ছবি সংগৃহিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শকে আহত একটি বিরল উল্টোলেজি বানর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে শহরের শ্যামলী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে একটি বানর বৈদ্যুতিক তারে শক খেয়ে মাটিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে আহত বানরটিকে উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, উদ্ধার করা বানরটি উল্টোলেজি বানর, যা স্থানীয়ভাবে ‘সিংহ বানর’ নামেও পরিচিত। এটি বিরল ও বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী।
পরে আহত বানরটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা বলেন, বৈদ্যুতিক তারে শক খেয়ে বন্যপ্রাণীর আহত বা মৃত্যুর ঘটনা উদ্বেগজনক। বন ও আবাসিক এলাকার সংযোগস্থলে বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। পাশাপাশি বন্যপ্রাণী রক্ষায় স্থানীয়দের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে একটি খামারের ৭০টি ডিমপাড়া হাঁস মারা গেছে। এ ঘটনায় আরও দুই শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি করেছেন খামারির...
শিক্ষকদের অবদানকে স্মরণ ও সম্মান জানিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘কটুক্তি’ করার অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলায় মো. মামুন নামে এক যুবককে আটক করেছে...
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বগির হুক ছিঁড়ে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। প্রায় চার ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনের মাধ্যমে...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি খাসিয়া পুঞ্জিতে রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে প্রায় ৮ হাজার পান গাছ। বুধবার দিবাগত রাতে কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি...