লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের ৭...
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বগির হুক ছিঁড়ে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। প্রায় চার ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনের মাধ্যমে...
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘কটুক্তি’ করার অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলায় মো. মামুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
এর আগে, শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। তিনি একই এলাকার নিজাম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করে ভিডিও তৈরি করে নিজের টিকটক আইডিতে পোস্ট করেন মামুন। ভিডিও ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র নিন্দার ঝড় ওঠে। মামুনের বিরুদ্ধে থানায় পূর্বের আরেকটি মারামারির ঘটনার লিখিত অভিযোগ রয়েছে।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ওই যুবক প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছে। এ রকম কর্মকাণ্ডে আমরা কোনো ছাড় দেব না। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বগির হুক ছিঁড়ে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। প্রায় চার ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনের মাধ্যমে...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি খাসিয়া পুঞ্জিতে রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে প্রায় ৮ হাজার পান গাছ। বুধবার দিবাগত রাতে কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি...
মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার...
মিজানুর রহমান আলম, শ্রীমঙ্গল :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়ার তরুণ কৃষি উদ্যোক্তা আতর আলী। পাহাড়ি টিলা ও সমতল জমিকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন...
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পাঁচ আসামিকে খালাস দেওয়া...