রাতের আঁধারে খাসিয়া পুঞ্জির আট...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি খাসিয়া পুঞ্জিতে রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে প্রায় ৮ হাজার পান গাছ। বুধবার দিবাগত রাতে কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি...
ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বগির হুক ছিঁড়ে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। প্রায় চার ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনের মাধ্যমে আটকে থাকা বগিগুলো সরিয়ে নেওয়া হলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
শুক্রবার বেলা দেড়টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশের পর ট্রেনটির একটি বগির হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনটি দুই অংশে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইঞ্জিনসহ নয়টি বগি শ্রীমঙ্গল স্টেশনের দিকে চলে গেলেও পেছনের সাতটি বগি লাউয়াছড়া বনের ভেতরে আটকা পড়ে।
এর আগে শুক্রবার সকালে সিলেট রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় পাহাড়িকা এক্সপ্রেস। দুর্ঘটনার পর ট্রেনের সাতটি বগিতে থাকা যাত্রীরা প্রায় চার ঘণ্টা বনের ভেতরে আটকা থাকেন। দীর্ঘ সময় আটকা থাকায় তাদের দুর্ভোগ পোহাতে হয়।
পরে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে এনে বিকেল সোয়া ৫টার দিকে আটকে থাকা সাতটি বগি সরিয়ে নেওয়া হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, বিকেল সোয়া ৫টার পর আটকে থাকা বগিগুলো উদ্ধার করা হয়েছে এবং রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি খাসিয়া পুঞ্জিতে রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে প্রায় ৮ হাজার পান গাছ। বুধবার দিবাগত রাতে কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি...
মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার...
মিজানুর রহমান আলম, শ্রীমঙ্গল :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়ার তরুণ কৃষি উদ্যোক্তা আতর আলী। পাহাড়ি টিলা ও সমতল জমিকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন...
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পাঁচ আসামিকে খালাস দেওয়া...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হেলাপুর, হিংগাজিয়া, গাজীপুর, পলকোনাসহ স্থানীয় কয়েকটি গ্রামের শতাধিক মানুষ দীর্ঘ ২০ বছর ধরে আব্দুল...