বিজ্ঞান বিতর্কে সিলেট পর্বে...
বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট জেলা পর্বে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। রানার্সআপ হয়েছে ব্লু-বার্ড...
জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
ছবি : সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেট অতীতেও চ্যাম্পিয়ন হয়েছে, আগামীতেও চ্যাম্পিয়ন হবে।
সে লক্ষ্যেই সিলেট বিভাগীয় দলকে প্রস্তুত করা হয়েছে। সিলেটের ক্রিকেটের উন্নয়নে স্থানীয় পৃষ্ঠপোষকতা আরও বাড়ানো প্রয়োজন।
শুক্রবার (২ অক্টোবর) সকালে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) সিলেট বিভাগীয় দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেটের ক্রিকেটের প্রসঙ্গ তুলে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে সিলেটে ক্রিকেট চর্চা হয়ে আসছে। জাতীয় দলে সিলেট থেকে অনেক ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। কিন্তু সিলেটে খেলাধুলার পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে। স্থানীয়ভাবে স্পন্সররা এগিয়ে না এলে খেলাধুলার কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, এবার সিলেট বিভাগীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে এগিয়ে এসেছে ‘ক্রিকেট উইথ সামি’। সামির এই উদ্যোগ প্রশংসনীয়। অন্যরাও খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসবেন বলে প্রত্যাশা করি। সম্মিলিতভাবে সহযোগিতা করা গেলে সিলেটের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে দীর্ঘদিনের খেলাধুলার যে সম্পর্ক রয়েছে, তা আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আগামী ৩ অক্টোবর ময়মনসিংহের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে সিলেট বিভাগীয় দলের এনসিএল অভিযান শুরু হবে। সিলেটের ক্রিকেটাররা ভালো ফলাফল অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট বিভাগীয় দলের জার্সি উন্মোচন করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি কাউন্সিলর আশরাফ আরমান, বিসিবি কাউন্সিলর ও সিলেট বিভাগীয় দলের ম্যানেজার ইমতিয়াজ হোসেন তান্না, কোচ রাজিন সালেহ, সহকারী কোচ ইমরান আলী এনাম, স্পন্সর প্রতিষ্ঠান ‘ক্রিকেট উইথ সামি’র প্রতিনিধি ফখরুল ইসলাম ফারুক ও জাহিদুল ইসলাম সাদী, বিভাগীয় দলের অধিনায়ক জাকির হাসানসহ দলের সকল খেলোয়াড়।
এসএ/সিলেট
বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট জেলা পর্বে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। রানার্সআপ হয়েছে ব্লু-বার্ড...
সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেট অতীতেও চ্যাম্পিয়ন...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক। তিনি আরো বলেন,...
মহানগরীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন ইউনিট। এসএমপির মিডিয়া শাখা...