নগরীতে গাঁজাসহ দুইজন আটক
নগরীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে...
ছবি সংগৃহীত
নগরীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর চালিবন্দর পয়েন্টে চেকপোস্ট পরিচালনাকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকার মৃত আমজাদ হোসেন বিশ্বাসের ছেলে আহসান হাবিব ও হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি এলাকার মৃত আব্দুর রউফের ছেলে সুমন মিয়া।
পুলিশ জানায়, রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেন্দিবাগ থেকে সোবহানীঘাটগামী একটি মোটরসাইকেল থামার সংকেত না মেনে পালানোর চেষ্টা করে।
পরবর্তীতে পুলিশ ধাওয়া করে সোবহানীঘাট এলাকায় হাজী ফার্মেসির সামনে মোটরসাইকেলটি আটক করা হয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় লাল-কালো রঙের একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
নগরীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে...
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ মুমিনুল...
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, ফুচকা, কম্বল, জুসসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই অভিযানে বাংলাদেশ...
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুশৃঙ্খল ও গণমুখী রাজনৈতিক সংগঠন, যার মূল লক্ষ্যই হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।...