নেতাদের ছবির আড়ালে অপরাধ জগৎ...
নগরীর ১০ নম্বর ওয়ার্ডের শামীমাবাদ এলাকার একটি কলোনিতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতারকৃত অপরাধীদের আস্তানায় দলীয় নেতৃবৃন্দের ছবি টাঙিয়ে অপরাধ...
ছবি সংগৃহীত
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, ফুচকা, কম্বল, জুসসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই অভিযানে বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ৬৩ হাজার টাকা।
সোমবার (৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া ও তামাবিল বিওপির সদস্যরা পৃথকভাবে চোরাচালানবিরোধী অভিযানগুলো পরিচালনা করেন।
অভিযানে ভারতীয় গরু, ফুচকা, কম্বল ও জুসসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করতে সক্ষম হয় বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট
নগরীর ১০ নম্বর ওয়ার্ডের শামীমাবাদ এলাকার একটি কলোনিতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতারকৃত অপরাধীদের আস্তানায় দলীয় নেতৃবৃন্দের ছবি টাঙিয়ে অপরাধ...
ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে সিলেট নগরীর তাঁতিপাড়াস্থ স্কুল সম্মেলন কক্ষে...
সিলেট নগরকে আরও সুন্দর, বাসযোগ্য ও পরিকল্পিত করতে প্রতিটি ওয়ার্ডের সড়ক, ড্রেনেজ ও অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়নকাজ করা হবে। নগরবাসীর...
নগরীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে...
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ মুমিনুল...