রাত ৯টা থেকে সিলেট নগরীর...
সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত...
প্রতীকি ছবি
সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)।
জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) রাত ৯টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জেজিটিডিএসএল সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) রাত ৯টা থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত নগরীর বালুচর থেকে আম্বরখানা, আম্বরখানা থেকে পাঠানটুলা, দরগা মহল্লা, চন্দনটুলা এবং আম্বরখানা থেকে এয়ারপোর্ট সড়কের উত্তর পাশে থাকা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে জেজিটিডিএসএল কর্তৃপক্ষ।
এসএ/সিলেট
সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত...
দক্ষিণ সুরমার সিলামে রাসেল আহমদ শাহ (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। নিহতের মা মোছাম্মৎ রাজনা বেগম মামলাটি করেছেন।রবিবার (৪...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে বালুভর্তি ট্রাকের নিচে লুকিয়ে অভিনব কায়দায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ পাচারকালে দুজনকে আটক করেছে...
আবারও খুলছে সিলেট নগরীর জালালাবাদ পার্ক। তবে এবার নতুন রূপে ‘জালালাবাদ সিটি পার্ক’ নামে যাত্রা শুরু করবে পার্কটি। নগরবাসীর জন্য উন্মুক্ত করার আগে প্রয়োজনীয়...
নগরীর লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ‘সুমিত ট্রেডার্স’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।সোমবার (৫...