সিলেট-জকিগঞ্জ সড়কের বুকজুড়ে সবুজে...
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম রায়গ্রাম। আয়তনে ছোট হলেও প্রকৃতির অপার সৌন্দর্য...
ছবি সংগৃহীত
নগরীর রায়নগরে একটি বাসায় স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা দিকে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি ওসি খান মো. মাঈনুল জাকির।
তিনি বলেন, নগরীর রায়নগরের মিতালি ১১১ নম্বর বাসায় প্রবীণ দম্পতিসহ তিনজনকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোন মামলা হয়নি। কিন্তু আটকের ২৪ ঘন্টার মধ্যে আদালতে সোপর্দের বাধ্যবাধকতার কারণে আটক বাবুল মিয়াকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
নিহত দম্পতির ছেলে শুক্রবার দেশে ফেরার পর মামলা করা হবে বলে জানান ওসি মাঈনুল।
এর আগে বুধবার সকালে ওই বাসার মালিক আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও তাদের কাজের মেয়ে তাহমিনার (১৮) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
ব্যবসায়ী আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্সের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। তিনি রায়নগরে নিজের বাসায়ই থাকতেন। এই দম্পতির চার সন্তারে মধ্যে দুই সন্তান লন্ডনে ও দুই সন্তান আমেরিকায় থাকেন।
পুলিশ জানায়, ঘটনার দিন বেলা ৩টার দিকে রায়নগর রাজবাড়ি এলাকার আক্তার মিয়ার কলোনির বাসিন্দা ও প্রয়াত নূর মিয়া ছেলে বাবুল মিয়াকে (৪০) আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে হত্যাকাণ্ডের ঘটনার কথা স্বীকার করেন।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, মো. আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া আক্তারের হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাদের সন্তানরা দেশে আসার প্রস্তুতি নেন। এই দম্পতির চার সন্তানের মধ্যে এক ছেলে ও এক মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন আবার আরও দুই মেয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন। বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্যপ্রবাসী দুই মেয়ে বৃহস্পতিবার দেশে পৌঁছান।
সিলেট বিমানবন্দর থেকে তারা সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পৌছান। ময়নাতদন্ত শেষে সেখান থেকে মো. আব্দুস সাত্তার ও সুরাইরা বেগমের লাশ নিয়ে রায়নগরের নিজস্ব বাসভবনে যান। শুক্রবার মো. আব্দুস সাত্তার ও সুরাইরা বেগমের লাশ দাফন করার কথা রয়েছে বলে জানা গেছে। নিহতের ছেলে সাবেক ছাত্রদল নেতা আরিফ ইফতেখার যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার দেশে আসবেন।
এসএ/সিলেট
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম রায়গ্রাম। আয়তনে ছোট হলেও প্রকৃতির অপার সৌন্দর্য...
জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত কাজের জন্য রবিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা মহানগরের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ...
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ছাতকের কৃতী সন্তান গড়গাঁও গ্রামের আশিকুর রহমান...
কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। শনিবার (১২...
সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের...