জৈন্তাপুর-গোয়াইনঘাটে সোমবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

post-title

প্রতীকি ছবি

সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত ও উন্নয়নমূলক কাজের কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জৈন্তাপুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জৈন্তাপুর আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বলেন, মূলত সড়ক উন্নয়ন কাজ এবং ১১ কেভি জাফলং ফিডার বিভাজন প্রক্রিয়ার কারণেই এই সাময়িক বিরতি প্রয়োজন। এর ফলে আলুবাগান থেকে মামার বাজার পর্যন্ত বিস্তৃত এলাকায় দীর্ঘ ৮ ঘণ্টা বিদ্যুৎ সেবা পাওয়া যাবে না।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মেরামত কাজ শেষ হওয়ামাত্রই দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে।

সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।

এসএ/সিলেট