চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় টমটমের (ইজিবাইক) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এ ঘটনায়...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকের (টমটম) স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাহুবল বাজারের তোহা বাজারের পাশে বকুলতলা ও পুরাতন হাসপাতাল সড়ক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল বাজারের উল্লিখিত এলাকার সিএনজি অটোরিকশা ও ইজিবাইক স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত ৩-৪ দিন ধরে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয় এবং একাধিকবার বাগ্বিতণ্ডা ও ঝগড়ার সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় রোববার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ পুরো বাজার এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, স্ট্যান্ডের দখল নিয়ে বিরোধের জেরেই এই ঘটনার সূত্রপাত। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে এবং যেকোনো নতুন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশী টহল জোরদার করা হয়েছে।
এসএ/সিলেট
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় টমটমের (ইজিবাইক) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এ ঘটনায়...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।শুক্রবার (১৮...
হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত...
হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই কিশোর প্রাণে বেঁচে গেছে।বুধবার(১৬...